ত্রাণ সহায়তা
চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া একটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দুস্থ ওই পরিবারের হাতে ঢেউটিন, চাল ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবারটিকে পুনর্বাসনে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বান্দরবানের দুর্গম পোয়ামুহুরীতে হামে আক্রান্ত ১৮১ পরিবারকে সহায়তা, নিহত ১০ শিশুর পরিবার পেল আর্থিক অনুদান
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় হামে আক্রান্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। এ সময় আক্রান্ত ১৮১টি পরিবারকে চাল ও নগদ অর্থ দেওয়া হয়। পাশাপাশি হামে মারা যাওয়া ১০ শিশুর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।